ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম স্টার বয়েজকে হারিয়ে পূর্বধলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দয়াল স্কোয়াড নেত্রকোণায় ৫ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টাইগারদের লংকা বধ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ: বিপিএলে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১২ ম্যাচে করেছিলেন কেবল ১৭৫ রান। জাতীয় দলের তিন ফরম্যাটে অধিনায়ক হয়ে শুরুর ম্যাচেও ভালো করতে পারেননি তিনি। ২০৭ রান তাড়া করতে নেমে ২২ বল খেলে করেছিলেন ২০ রান।

তবে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব নেওয়ার পর প্রথম জয়ের ম্যাচে আলো ছড়িয়েছেন শান্ত। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হয়েছেন ম্যাচসেরাও।

এরপর শান্ত বলেছেন, ‘ব্যাটার হিসেবে আপনি সব ম্যাচেই রান করতে চাইবেন, আশা করি আমি এই ফর্মটা ধরে রাখতে পারবো। ’
প্রথম ম্যাচে দুইশ ছাড়ানো রান করলেও দ্বিতীয়টিতে সেটি পারেনি শ্রীলঙ্কা। তার কৃতিত্ব বোলারদের। প্রথম ওভারই মেডেন করেছিলেন শরিফুল। পরের ওভারে উইকেট নেন তাসকিন। শেষদিকে নিয়ন্ত্রিত বোলিং করেন মুস্তাফিজও। শেষ অবধি ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে লঙ্কানরা।

ম্যাচশেষে বোলারদের কৃতিত্ব দিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, ‘আমার মনে হয় যেভাবে ফিরে এসেছি, এটা আমাদের ক্যারেক্টারকে দেখিয়েছে। যেভাবে আমরা বল করেছি, তাতে খুবই খুশি। আলাদা করে কোনো বোলারকে কৃতিত্ব দিতে চাই না, তারা সবাই খুব ভালো বল করেছে। শরিফুল বিপিএলেও ভালো বল করেছে, এখানে ফর্ম পেয়েছে, আমি তাকে নিয়ে খুবই খুশি।’

১৬৬ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশও। প্রথম ছয় ওভারে ৬৩ রান করেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। পরে শান্তর সঙ্গে ৮৭ রানের অপরাজিত জুটি গড়েন তাওহীদ হৃদয়ও।

ব্যাটারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় লিটন ও সৌম্য শুরুটা ভালো করেছে, আর পরের দিকে হৃদয়ও খুব ভালো ব্যাট করেছে। আমি যেটা অনুভব করেছি, ম্যাচটাতে পুরো দল ভালো করেছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি

টাইগারদের লংকা বধ

আপডেট সময় ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪