ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে ঈদযাত্রা: আগেই বাড়ির পথে ভোগান্তি এড়াতে, স্টেশনে যাত্রীদের ভিড় ময়মনসিংহে মৎস্য ক্ষেত্রে অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে হিট উপ-প্রকল্পের সেমিনার ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ২৫ শিশু-কিশোর

টানা ৪১ দিন মসজিদে তাকবির উলার সঙ্গে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে একটি করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ জন শিশু-কিশোর।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে এসব উপহার প্রদান করা হয়।

আয়োজক কমিটির অন্যতম সংগঠক মাসুদ আলাম জানান, গ্রামের শিশুরা যেন নামাজের গুরুত্ব উপলব্ধি করে মসজিদমুখী হয় এবং আল্লাহর হুকুম-আহকাম পালন করে সমাজে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য দারুস সালাম জামে মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় শিশু-কিশোরা মসজিদে এসে টানা ৪১ দিন নামাজ পড়েছে। প্রতি ওয়াক্তে ইমাম তাদের হাজিরা গণনা করেছেন।

পুরস্কারপ্রাপ্ত জুনায়েদ আবু ইফাজ ও মাসুদুল হাসান জানায়, ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না। শুরুতে পুরস্কারের আশায় নামাজে আসলেও এখন মন থেকে মসজিদে এসে নামাজ পড়তে ইচ্ছে করে। এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানান তারা।

আয়োজনের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন জানান, বিজয়ী ২৫ শিশুর মতো সমাজের অন্য শিশুদেরও প্রকৃত নামাজি করার উদ্যোগ নেওয়া হবে। এ কাজে যারা সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। তিনি বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না।

মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেন জানান, প্রতিযোগিতায় সাড়া দিয়ে প্রথম দিকে ৩২ শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্বে ২৫ শিশু বিজয়ী হয়েছে। এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেন তাদের দেখে অন্যরাও নামাজ আদায়ে উদ্বুদ্ধ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুছ, কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন এবং বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ২৫ শিশু-কিশোর

আপডেট সময় ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫