মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত রাজ্যের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার ফল প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এ জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হলো। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ইলেকটোরাল কলেজের ২৭০ টি ভোট দরকার পড়ে। যুক্তরাষ্ট্রের সাত দোদুল্যমান রাজ্য হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।এখন যে চার দোদুল্যমান রাজ্যের ভোট বাকি রইল তার মধ্যে সবকটিতেই ট্রাম্প এগিয়ে আছেন। এর মধ্যে উইসকনসিনে ৯০ ভাগ ভোট গণনা হয়ে গেছে। সেখানে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে ৪ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন। এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০। এ রাজ্যে ট্রাম্প জিতলে তাঁর ইলেকটোরাল ভোটের সংখ্যা হবে ২৭৬।সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে প্রথমে নর্থ ক্যারোলাইনা এবং পরে জর্জিয়াতে জেতেন ট্রাম্প । আর দুটিতে জিতে তাঁর ইলেকটোরাল ভোট দাঁড়ায় ২৪৭ টিতে। নর্থ ক্যারোলাইনাতে জর্জিয়াতে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি করে। আর পেনসিলভানিয়ায় ভোটের সংখ্যা ১৯।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাত্তরের প্রতিটি বাঁক আমাদের জন্য স্মরণের বলে মন্তব্য করেছেন সর্বমিত্র
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা বরগুনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ট্রাম্পের দখলে পেনসিলভানিয়ায়ও
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ১১৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























