ময়মনসিংহ , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ শফিকুর রহমান স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মাসুদ উদ্দিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের আলোচনা কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই জানিয়েছেন তথ্যমন্ত্রী বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, অবহেলার দায় স্বীকার কুমিল্লায় জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সে বিশেষ ছাড় ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ডাল মে কুচ কালা হ্যায়’:চরমোনাই পীরের জামায়াতকে কটাক্ষ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেছেন, জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক। তারা প্রকাশ্যে এক কথা বলে, আর গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে। এই গোপনীয়তার মধ্যেই রয়েছে সন্দেহ—‘ডাল মে কুচ কালা হ্যায়’। বাংলাদেশের মানুষ বিষয়টি বুঝে গেছে, আর ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা যাবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শের ওপর অবিচল থাকলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি নিশ্চিত হয়। জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা গ্রহণ করে প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ পরিচালনা করতে চেয়েছে—এমন অভিযোগ করে তিনি বলেন, এই অবস্থায় ইসলামী আন্দোলন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

‘ডাল মে কুচ কালা হ্যায়’:চরমোনাই পীরের জামায়াতকে কটাক্ষ

আপডেট সময় ০৯:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬