ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ তারেক রহমান সফরে যাচ্ছেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বিরতির পর শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। 

তাঁর এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থলসহ আশপাশের এলাকা। জেলা দুটিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান যে, তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জে এখন সাজ সাজ রব বিরাজ করছে। জনসভাস্থল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিশাল গণজমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। জেলা বিএনপি মনে করছে, এই সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান টাঙ্গাইলে জনসভায় অংশ নিতে যাচ্ছেন, যা নেতা-কর্মীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্র জানায় যে, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জনসভা। এর আগে ২০০৪ সালে তিনি সাংগঠনিক সফরে টাঙ্গাইলে এলেও রাজনৈতিক সমাবেশ হিসেবে আজকের দিনটি এক মাইলফলক হতে যাচ্ছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। জনসভাস্থলে কয়েকশ মাইক এবং বড় মঞ্চ তৈরির পাশাপাশি নেতা-কর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সমাবেশস্থলে বড় পর্দায় ভাষণ প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা আশা করছেন যে, এই জনসভার মাধ্যমে টাঙ্গাইলের আটটি আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলের জনসভা শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ তারেক রহমান সফরে যাচ্ছেন

আপডেট সময় ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬