ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক রাজধানীতে

রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকার বাসা থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। 

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ জানিয়েছে, গতকাল (সোমবার) বিকেলে প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে রাতে তার পরিচয় জানা যায়। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘বকশীবাগের মসজিদ এলাকার ৪৯৩/এ নম্বর বাসার নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন মাহফুজা। তারা দুজনই স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন। সেই পরিচয়ের সুবাদে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। ঘটনাস্থল বাসাটিতে তারা একসঙ্গে থাকতেন। গতকাল তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। সন্দেহ হওয়ায় লোকজন পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘর থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়’।

পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর রহমান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক রাজধানীতে

আপডেট সময় ০৩:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫