ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

বগুড়া শহরে দিনের বেলায় যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছুরিকাঘাতে আহত ব্যক্তির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে এবং কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের (যমুনা গ্যাসের ডিস্ট্রিবিউটর) ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক সকালে নিজ বাসা হতে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার খবর আমরা পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

তারেককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০৭:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪