ঢাকার মহাখালীর আমতলীতে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের ভেতরে ফটকের কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন তাঁরা। কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশের উপস্থিতি দেখা গেছে।একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তাঁরা ঘোষণা দেন, আজ আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আজ সকাল থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।কলেজ ক্যাম্পাসে ফটকের কাছে শিক্ষার্থীরা ‘টিইউ টিইউ’, ‘অধ্যক্ষ না ভিসি’ বলে স্লোগান দেন। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।তিতুমীর কলেজের শিক্ষার্থী শাফায়েত শফিক প্রথম আলোকে বলেন, আজ তাঁদের ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি চলছে। কোনো ক্লাস, পরীক্ষা হচ্ছে না। তাঁরা ফটকের সামনে অবস্থান নিয়েছেন।ঘটনাস্থলে থাকা উপপুলিশ কমিশনার (অপারেশন) এ এফ এম তারিক হোসেন খান বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক, পুলিশ এটাই চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে পুলিশ তা খেয়াল রাখবে।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
তিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান, বাইরে পুলিশ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- ১৫২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























