ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) প্রেসিডেন্ট ও বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর অন্যতম নেতা নীতিশ কুমার। এ নিয়ে দশম বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন মতে, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিহারের রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে নীতিশ কুমারসহ মোট ৩০ জন মন্ত্রী শপথ পড়েন। 

১৯৫১ সালে বিহারের বখতিয়ারপুরে জন্মগ্রহণ করা নীতিশ কুমার জেপি আন্দোলনের সময় রাজনীতিতে প্রবেশ করেন। জনতা পার্টিতে যোগ দেন এবং ১৯৭৭ সালে প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ১৯৮৫ সালে প্রথমবার নির্বাচনে জয় পান তিনি।
 প্রায় পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে ঘন ঘন দল বদলানোয় নীতিশ ‘পল্টু রাম’ নাম পেয়েছেন। তবে তার সুশাসনের জন্য তাঁকে ‘সুশাসন বাবু’ও বলা হয়।
 
বিহারে গত ৬ ও ১১ নভেম্বর— দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, দুই দফা মোট ৬৭ শতাংশ ভোট পড়ে। গত ১৪ নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
 
নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি-জনতা দল ইউনাইডেট (জেডিইউ) নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন জোট মহাগাঠবন্ধনের মধ্যে। বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ২০২টিতে জয় পায় এনডিএ জোট। বিরোধী মহাগাঠবন্ধন জোট পায় ৩৫টি আসন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার

আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫