ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দিল্লি আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত বললেন রাশেদ প্রধান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্টে পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, মিথ্যা প্রোপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্থান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে যে, হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির একে অপরের প্রতি কাদা ছোঁড়াছু্ঁড়ি এখনই বন্ধ করতে হবে। হিন্দুস্থানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের একত্রিত হতে হবে। আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে হবে। নতুবা স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে

দিল্লি আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত বললেন রাশেদ প্রধান

আপডেট সময় ০১:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫