ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেবব্রতকে পীড়া দিচ্ছে তামিমের অনুপস্থিতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন আলোচনার জন্ম হচ্ছে। এই আলোচনায় এবার মুখ খুললেন ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদপ্রার্থী দেবব্রত পাল। তিনি বলেছেন, তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে তাকে কষ্ট দিয়েছে। তার মতে, এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। দেশের ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা তামিমকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি অনভিপ্রেত ও ক্রিকেট পরিবারকে বিভক্ত করছে।

দেবব্রত পাল মনে করেন, বিসিবি নির্বাচনের পরিবেশ আরও সুন্দর, শান্তিপূর্ণ ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। গতকাল তিনি বলেছেন, ‘বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ক্যাটাগরি-৩ এ রয়েছেন সাবেক সনামধন্য ক্রিকেট ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ বিভিন্ন সেবাখাতের প্রাজ্ঞ ব্যক্তিরা। আমি চাই, তারা প্রলোভনমুক্ত থেকে নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন। এ জন্য বিসিবির কাছে আমার অনুরোধ, একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।’

নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে দেবব্রত বলেছেন, ‘আমি খেলোয়াড়ি জীবনের পরও ক্রিকেটের সঙ্গেই আছি। কাউন্সিলরদের বলেছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আমি আলোর সহযাত্রী হতে চাই।’ তিনি মনে করেন, টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছাতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি আফগানিস্তানের অগ্রগতির কথা তুলে ধরেন, যারা নানা রাজনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

দেবব্রতকে পীড়া দিচ্ছে তামিমের অনুপস্থিতি

আপডেট সময় ১২:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫