ময়মনসিংহ , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই জানিয়েছেন পর্যটনমন্ত্রী প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার উদ্দেশে ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে বললেন র‍্যাব ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার জানিয়েছেন অর্থমন্ত্রী পাবনার দুলাইতে জমিদার আজিম চৌধুরীর বাড়ী দেখতে এখনও ভিড় জমায় হাজারো হাজারো মানুষ আলোচিত মাসুদ হত্যার প্রধান আসামী সন্ত্রাসী আইয়ুব র‍্যাবের হাতে আটক কুড়িগ্রামে মরিচক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ, চাষি পলাতক বরেণ্য কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ: ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শব্দসৈনিক আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আলী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশকে নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে: শেখ হাসিনা

  • Aminul Islam
  • আপডেট সময় ১০:১৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি শুধু সেইটুকু চাই, কেউ যেন আবার এই দেশকে কখনো পেছনে না নিতে পারে। আবার যেন রাজাকার খুনিদের দেশ যেন না বানায়। দেশকে নিয়ে আর কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে।

গতকাল শুক্রবার জার্মানির মিউনিখে স্থানীয় সময় রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি, সেই অনুযায়ী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব, এটাই আমার প্রতিজ্ঞা।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত দলগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগেও বলেছে, আন্দোলন করে নাকি আমাদের সরকার উৎখাত করবে। তো আন্দোলন করতে করতে সরকার উৎখাত দূরের কথা, জনগণের ভোট যেন আরও কয়েকগুণ বেশি পেল (আওয়ামী লীগ)। এখন আবার হুমকি-ধমকি দিচ্ছ। আর আমাদের কিছু খুচরা পার্টি আছে তারা লাফায়।

শেখ হাসিনা বলেন, গণভবনে তো আপনারা যান। গণভবনে গরু ছাগল হাঁস মুরগি সব আছে, বাগান আছে, সবকিছু তৈরি হয়। তো আমার একটা ছাগলের তিনটা বাচ্চা হইছে। এখন দেখি দুইটা বাচ্চা দুধ খায়। আরেকটা তিড়িং বিড়িং করে শুধু লাফায়। আমাদের দেশেও রাজনৈতিক দল কিছু আছে। একজন যদি কথা বলে তো তারা তিড়িং বিড়িং করে লাফায়। কিন্তু আসলে কিছুই করতে পারে না।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, এখানে আরেক মজার ব্যাপার হচ্ছে, একেবারে অতি বাম অতি ডান তারা আবার একসঙ্গে হয়ে যায়। প্রশ্ন করলে বলে, আমরা তো একসঙ্গে হইনি। আরেক দিকে মুখ করে ছিলাম। কিন্তু আপনারা দেখেন, ওদিকে কমিউনিস্ট পার্টি এদিকে জামায়েত ইসলামী থেকে শুরু করে, সব আবার খুব আদর্শবাদী কথা, বিপ্লব করবে, সব হবে। বিপ্লব করতে করতে তারাও… হওয়ার পথে। আরেক দিকে বিএনপির অবস্থা তো আপনারা জানেনই।

মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সরকার প্রধান। অনুষ্ঠানে তিনি প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের

দেশকে নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে: শেখ হাসিনা

আপডেট সময় ১০:১৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪