ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী গৌরীপুরে জ্বালানি সংকটে সোয়াদ ফিলিং স্টেশানে অবৈধ তেল মজুদ! ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটে দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা:আবহাওয়া অফিস জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে জানিয়েছেন সংসদে জ্বালানি মন্ত্রী সাজিদ আহমেদ সুমনের রাজধানীর পল্লবী ২ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ী) বিতরণ গৌরীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার একযোগে বদলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে চিকিৎসকরা। অভিযুক্ত জীবন মিয়া (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। তরুণীর বাবা-মা জীবিকার তাগিদে প্রতিদিন পার্শ্ববর্তী নাকুগাঁও স্থলবন্দরে কাজ করতে যান। ঘটনার দিন তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী আব্দুল বারেকের ছেলে জীবন মিয়া ওই তরুণীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়টি জানান। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত রবিবার (৫ এপ্রিল) নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান গণমাধ্যমকে জানান, ভিকটিমের বাবার অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের

ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী

আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬