ময়মনসিংহ , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৮ কেজি সোনা উদ্ধার বিমানের টয়লেট থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ ব্যানার টাঙানো পাম্পে মিললো ১২ হাজার লিটার জ্বালানি নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ বগুড়া নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের ‘পয়সা’ উপহার দিলেন নানা আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল , মানতে হবে নতুন নির্দেশনা আজ সংসদের অধিবেশন বসছে ঈদের ছুটি শেষে মধ্যরাতে মিলল ১৮ ড্রাম অবৈধ জ্বালানি গাজীপুরে ৮০০ লিটার পেট্রোল জব্দ অবৈধভাবে মজুদ করা , ব্যবসায়ীকে জরিমানা দিলারা হাফিজ মারা গেছেন স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ

নড়াইলের সদর উপজেলায় তেল না পাওয়াকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গত শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসে কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে আমরা তেল দিতে পারিনি। এ নিয়ে পাম্পের ম্যানেজার নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সে রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।

নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, ট্রাক ড্রাইভার সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ কেজি সোনা উদ্ধার বিমানের টয়লেট থেকে

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬