ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আশুলিয়া থানার হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জুলাই আন্দোলনকেন্দ্রিক। এ ছাড়া আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আসামিদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন আশুলিয়ার রাসেল গাজী হত্যা মামলায় হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এ ছাড়া কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূঁইয়া ও ফরহাদ হোসেন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় একই থানার এসআই মদন চন্দ্র সাহা মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ইনু ও পলকের মামলার অভিযোগে বলা হয়েছে, গতবছরের ৫ আগস্ট আশুলিয়ায় বেলায়েত গাজী ও সেলিনা বেগমের ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। এ ঘটনায় তার পরিবার ৮ সেপ্টেম্বর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে।

এ ছাড়া মমতাজের দুই মামলা থেকে জানা যায়, গত ৫ আগস্টের দিন কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন আশুলিয়া থানায় মামলা করেন। অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ

আপডেট সময় ০৩:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫