যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ৭টি দোদুল্যমান অঙ্গরাজ্য জয়-পরাজয়ে নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে। বিবিসির এক খবরে বলা হয়, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রেলিগেতে ডেমোক্রেটিক দলের ফলাফলে নজর রাখার ‘ওয়াচ পার্টি’ থেমে গেছে। সমর্থকেরা সেখানে জড়ো হয়ে গান-বাজনা করছিলেন। সেগুলো থেমে গেছে। পানশালার পরিবেশকেরা তাঁদের তল্পিতল্পা গুটিয়েছেন।গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ও অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্রেটিক দলের শীর্ষ তিন প্রার্থী জেতায় তাঁরা খুশি। কিন্তু অঙ্গরাজ্যটিতে কমলা হ্যারিস হেরে যাওয়ায় তাঁর সমর্থকেরা বিষণ্ন হয়ে পড়েছেন।সাইরা স্ট্রাডা নামের একজন বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন, আমার মন ভেঙে গেছে। আমি জানি না ট্রাম্পের আরেকটি মেয়াদেজুড়ে আমি বাঁচতে পারব কিনা।’সিএনএন জানিয়েছে, দ্বিতীয় রাজ্য জর্জিয়াতেও জিতেছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। নর্থ ক্যারোলাইনাতেও ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১৬। সাত দোদুল্যমান রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। সব অঙ্গরাজ্যেই ডোনাল্ড ট্রাম্প ভালো অবস্থানে আছেন বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে।বিবিসির হিসাব অনুসারে এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৪৬ ও কমলা হ্যারিস ১৮৭টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা বরগুনায়
ব্যাপক বিস্ফোরণ তেহরানের প্রধান বিমানবন্দরে , জ্বলছে বিমান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নর্থ ক্যারোলাইনায় মন খারাপ কমলার সমর্থকদের,দোদুল্যমান দুই অঙ্গরাজ্য ট্রাম্পের দখলে
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ১১৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























