ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাইটক্লাবের ছাদ ধস; নিহত বেড়ে ১২৪,জীবিতদের উদ্ধারে চলছে অভিযান

ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (৯ এপ্রিল) কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। খবর রয়টার্স

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র হোমেরো ফিগিউরোয়া এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জীবিত থাকার আশা ছেড়ে দিয়ে বরং মরদেহ উদ্ধারে কাজ চলবে।

অন্যান্যদের মধ্যে ওই নাইটক্লাবের বাইরে ছিলেন অ্যালেক্স ডি লেয়নের সাবেক স্ত্রী। এছাড়াও ছিলেন তার একজন কাছের বন্ধু। ঘটনার পর থেকেই অ্যালেক্স তাদের খুঁজে বেড়াচ্ছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আমি তাদের কোনো খোঁজ পায়নি। মা নিখোঁজ থাকায় কান্না করছে তার দুই সন্তান। অ্যালেক্স তাদেরকে মা কাজে আছেন বলে সান্তনা দিচ্ছেন।

মঙ্গলবার বিকাল থেকে কর্তৃপক্ষ আর কোনো জীবিতকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৫ জন মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

যারা এখনও নিখোঁজ রয়েছে তাদের আত্মীয় স্বজনরা ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এছাড়া ঘটনার দিন তারা যে কাপড় পড়ে অনুষ্ঠানে গিয়েছিলেন, তার বর্ণনা করছেন। কারণ তাদের বিকৃত দেহ পাওয়া গেলেও যেন তা শনাক্ত করা সম্ভব হয়।

এ ঘটনায় পার্শ্ববর্তী দেশ হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস আইমি এক্স পোস্টে শোক প্রকাশ করেছেন এবং স্বজন হারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

নাইটক্লাবের ছাদ ধস; নিহত বেড়ে ১২৪,জীবিতদের উদ্ধারে চলছে অভিযান

আপডেট সময় ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫