ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে রাজধানী: ঘরে ঘরে সোলার বসানোর মেগা পরিকল্পনা সরকারের ময়মনসিংহের গৌরীপুরে, কৃষি ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ, তুলে ধরলেন সংস্থার কার্যক্রম নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক জ্বালানি খাতে স্বস্তি: সৌদি তেলের চালানে সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চুক্তি লঙ্ঘন করে বৈরুতে ইসরায়েলি হামলা, বাড়ছে উত্তেজনা রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো জানিয়েছেন দেব লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার বায়ার্নকে হতাশ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি

নারায়ণগঞ্জে আ.লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা আইভীর, কার্যালয়ে তালা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে ১৭টি ওয়ার্ড কমিটি গঠনের প্রতিক্রিয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

মেয়রের ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা রাত ৮টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন।

মেয়র আইভী বলেন, সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ডে কমিটি করা হয়নি। কারণ সেটা এমপি শামীম ওসমানের এলাকা। তিনি বলেছেন, তার এলাকা নিজের মতো করে কমিটি করবেন। আমার নির্বাচনি এলাকার ২৭টি ওয়ার্ড। তাহলে কোন অধিকারে আপনারা আমাকে না জিজ্ঞেস করেই ১৭টি ওয়ার্ডে কমিটি দেন? আমি ১৭টি ওয়ার্ডে পাল্টা কমিটি দেব। এক ওয়ার্ডের লোক এনে আরেক ওয়ার্ডে বসিয়েছেন। এগুলো কি ছেলেখেলা নাকি? আজকে বাধ্য হয়েছি। আমি তো আর শামীম ভাইয়ের মতো বলতে পারব না, আমার এলাকায় এটা করতে পারবেন না। কিন্তু আমার মতামত না নিয়ে যদি কমিটি করেন, সিনিয়রদের অসম্মানিত করেন, তাহলে পাল্টা কমিটি দেব। আনোয়ার কাকাকে (মহানগর আওয়ামী লীগের সভাপতি) অবাঞ্ছিত করা হলো। কমিটি আগেরগুলোই থাকবে।

গত ১২ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে রাজধানী: ঘরে ঘরে সোলার বসানোর মেগা পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি

নারায়ণগঞ্জে আ.লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা আইভীর, কার্যালয়ে তালা

আপডেট সময় ০৫:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪