ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারায়ণগঞ্জ ফতুল্লায় ট্রাকচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ-

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ফটকের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ট্রাকচালকরা। 

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ফতুল্লা থানা এলাকা থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের তৈরি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সুষ্ঠ বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চালকরা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ২টার দিকে পঞ্চবটী এলাকায় চায়না প্রজেক্টের সড়ক দিয়ে ট্রাক চলাচল করে। পরে এ নিয়ে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক চালককে মারধর করে। এর জের ধরেই প্রজেক্ট কর্তৃপক্ষের বিচারের দাবিতে ফতুল্লা থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।এ বিষয়ে চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায় নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, গতকাল রাতে মুক্তারপুর-পঞ্চবটী উড়ালসেতুর দায়িত্ব পালন করা চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের সঙ্গে ট্রাকচালকদের একটি ঘটনা নিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সেনাবাহিনীর সহায়তায় চালকদের কয়েকজন প্রতিনিধি ও প্রজেক্ট কর্তৃপক্ষকে নিয়ে থানায় বৈঠকে বসেছি। বর্তমানে সড়ক থেকে ট্রাক চালকরা সরে যাচ্ছেন। এখন যানজট থাকলেও খুব শিগগিরই যানজট নিরসন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

নারায়ণগঞ্জ ফতুল্লায় ট্রাকচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন

আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪