জেলা প্রতিনিধি প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার (১৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ পুলিশ দল উপজেলার হাতিপাগার এলাকার শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)-কে আটক করা হয়। তবে এ সময় আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে *৪৮ বোতল Royal Green (৩৭৫ মিলি), ৪৮ বোতল Iconiq White (৩৭৫ মিলি), ৪৮ বোতল Iconiq White (৭৫০ মিলি), ২৪ বোতল Royal Green (৭৫০ মিলি) এবং ১২ বোতল Royal Stag (৭৫০ মিলি)*সহ মোট ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে এসআই মো. আবু তালেব, এএসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. রাশিদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি

স্টাফ রিপোর্টার 









