ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুটি আলাদা বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন— আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও শরিফ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মিমের বাবা-মা বাড়িতে না থাকায় তিনি একাই থাকতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের পচন ধরা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, একই সময়ে ওই মহল্লার অন্য একটি বাড়িতে শরিফের ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি বলে জানিয়েছেন। পুলিশ এই দুই মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে

আপডেট সময় ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬