ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: ড. ইউনূস

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। এ লক্ষ্যে তারা কাজ করছেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার (১৩ নভেম্বর) সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন।

নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘এটি একটি প্রতিশ্রুতি; যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’তিনি আরও বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে।এদিকে সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি। যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ভবিষ্যতে ফ্যাসিস্ট প্রতিরোধ এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সংস্কারের দাবি ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সব খাতে সংস্কারে কমিশন গঠন করে সরকার। এদিকে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।এ দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, সংস্কার শেষ হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের গতির ওপর নির্ভর করবে কখন ভোটগ্রহণ করা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: ড. ইউনূস

আপডেট সময় ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪