ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল মধ্যরাতে ঢাকা–বরিশাল মহাসড়কে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা গভীর রাতে বিক্ষোভ ও ঝটিকা মশালমিছিল আয়োজন করেছেন। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মিছিলটি প্রায় ২০ মিনিট মহাসড়কজুড়ে চলতে থাকে। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ টহল দিচ্ছে। কেউ যেন কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে জন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে। এর ফাঁকে মহাসড়কে সন্ত্রাসী একটি গোষ্ঠী মশালমিছিল বের করেছে বলে শুনেছি। তারা মিছিল বের করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসায় মিছিলকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল মধ্যরাতে ঢাকা–বরিশাল মহাসড়কে

আপডেট সময় ০৯:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫