ময়মনসিংহ , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা বরগুনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিহত ২১ ,পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত ৩০ জন। শনিবার (৯ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়েছে। এ কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা পৌঁছেছেন। এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও স্টাফদের সাহায্যের জন্য ডাকা হয়েছে। দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে ‘জাফার এক্সপ্রেস’ পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ বলেছেন, ধারণা করা হচ্ছে এটা আত্মঘাতী বিস্ফোরণ। তবে এনিয়ে তদন্ত চলছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ

নিহত ২১ ,পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ

আপডেট সময় ১২:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪