ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের দশকাহনিয়ায়“চেষ্টা”র মানবিক উদ্যোগ দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম খুলনায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ ঢাকায় আসছেন ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে সীতাকুণ্ড আজ ঢাকার আকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা ২৩.৩ এবার আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন জেডি ভ্যান্স বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ মধ্যরাতে, আহত একাধিক ইরানের স্কুলে বোমা হামলা মানবিক আইনের লঙ্ঘন বলেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালাবে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নীতিমালা প্রকাশ নতুন এমপিও

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা প্রজ্ঞাপনে এ নীতিমালা প্রকাশ করা হয়।

প্রকাশিত নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতায়ও পরিবর্তন আনা হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এবং সহকারী প্রধান শিক্ষক পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।

এছাড়া নতুন জনবল কাঠামো অনুসারে, কোনো বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে হলে ন্যূনতম ২৫ জন ছাত্রছাত্রী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম ৩০ ও বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম ২০ জন শিক্ষার্থী থাকতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের দশকাহনিয়ায়“চেষ্টা”র মানবিক উদ্যোগ

নীতিমালা প্রকাশ নতুন এমপিও

আপডেট সময় ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫