ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেতানিয়াহু পুরো গাজাই নিয়ে নেবেন!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন । তিনি বলেন, গাজার পুরোটাই ইসরায়েল নিয়ন্ত্রণ করবে।

গতকাল সোমবার (১৯ মে) এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনো ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে ৫৮ জন জিম্মি রয়েছেন। তাদের মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনই ইসরায়েলের লক্ষ্য। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল গাজার পুরো অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে। সোমবার তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের উপকূলে সরিয়ে যেতে সতর্ক করেছে। এলাকাটিতে “অভূতপূর্ব হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

ইসরায়েল দাবি করেছে, গাজায় প্রবেশ করা সহায়তা হামাস চুরি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশ গাজার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে অভিহিত করেছে।

জাতিসংঘ বহুদিন ধরেই বলছে, গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক ত্রাণ ও পণ্য প্রবেশের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যানুসারে, গাজায় প্রবেশের জন্য এখনও ১ লাখ ১৬ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যপণ্য অপেক্ষায় রয়েছে। এ খাদ্য সহায়তা এক মিলিয়ন মানুষের চার মাসের জন্য যথেষ্ট।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মাত্র ৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ বলছে, ৯টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ‘সমুদ্রে এক ফোঁটা’ হিসেবে বর্ণনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

নেতানিয়াহু পুরো গাজাই নিয়ে নেবেন!

আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫