শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ ছাড়া পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবী এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 


















