ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নোয়াখালী মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে মাদক ও পূর্বশত্রুতার জের ধরে মোহাম্মদ ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে অভিযুক্ত মোহাম্মদ আরশাদ প্রকাশ আকাশ (২৮) নামে এক মাদক কারবারিকে পিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে।

গত ​মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফারুক এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করতেন। এই নিয়ে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। ঘটনার রাতে উত্তর সুন্দলপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ আরশাদ প্রকাশ আকাশ ও তার সহযোগীরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে ফারুককে একা পেয়ে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে আকাশ ধারালো ছুরি দিয়ে ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সুন্দলপুর গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্ত আকাশকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণপিটুনিতে আহত অবস্থায় অভিযুক্ত আকাশকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে আমরা আটক করেছি এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​গোল্ডেন বুটের লড়াই: এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

নোয়াখালী মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬