ময়মনসিংহ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত “ঈশ্বরগন্জের বিরল কালোমাটির কাচামাটিয়া” মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মালদ্বীপের রাষ্ট্রপতি আজ থেকে দেশব্যাপী শুরু হলো ওরাল কলেরা টিকাদান কর্মসূচি, প্রথম ডোজ চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়ায় প্রাইভেটকারসহ ২ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার দুদক কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কর প্রশাসক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পথসভায় ইট নিক্ষেপ হান্নান মাসউদের, আহত ২

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় পেছন দিক থেকে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এনসিপির দুই কর্মী আহত হয়েছেন। 

গত শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা এনসিপির সভাপতি শামছুল তিব্রিজ জানান, হামলায় দলের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন।

শামছুল তিব্রিজের অভিযোগ, ‘ওই পথসভায় হান্নান মাসউদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে ইট ছুড়ে মারা হয়।’

এনসিপির এ জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমি ইতোমধ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমকে ফোন করা হলেও তিনি ধরেননি।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের তিনটি টিম মোতায়েন করা হয়েছে। অন্ধকার স্থান থেকে একটি ইট নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পথসভায় ইট নিক্ষেপ হান্নান মাসউদের, আহত ২

আপডেট সময় ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬