ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পরিবারের কাছে হস্তান্তর দেশে ফিরলেন ভারতে আটক জেলে-নাবিকেরা

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ও আশ্রয়ে থাকা মোট ৯০ বাংলাদেশি নাবিক ও জেলে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ফিরে আসা নাবিক ও জেলেদের আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ সময় মাছ ধরার ট্রলার দুটিও মালিকদের কাছে তুলে দেওয়া হয়।

গত ৯ ডিসেম্বর বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলারসহ ৭৮ জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে তাঁদের আটক করা হয় বলে অভিযোগে করে ভারতীয় কোস্টগার্ড। এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর একটি বাংলাদেশি ট্রলার ডুবে গেলে ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতে নিয়ে যায় সে দেশের কোস্টগার্ড।ভারতে থেকে মুক্ত হয়ে দেশে ফেরা নাবিকেরা আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় এসে পৌঁছান। স্বজনদের নকাছে তাদের হস্তান্তর করা হয়ছবি: সংগৃহীত

মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার জহিরুল হক সাংবাদিকদের বলেন, ভারতের ৬টি নৌযান ৯৫ জন জেলেসহ আটক করেছিল কোস্টগার্ড ও নৌবাহিনী। অন্যদিকে বাংলাদেশের দুটি ট্রলার ৭৮ জন নাবিকসহ আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। আবার ডুবে যাওয়া একটি ট্রলার থেকে ১২ জন জেলেকেও উদ্ধার করেছিল তারা।

জহিরুল হক বলেন, এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেয় এবং দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে বন্দিবিনিময়ের সিদ্ধান্ত হয়। এই দায়িত্ব দেওয়া হয় কোস্টগার্ডকে। সে প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমানায় উভয় দেশের হাতে আটক নাবিক ও জেলেদের হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

পরিবারের কাছে হস্তান্তর দেশে ফিরলেন ভারতে আটক জেলে-নাবিকেরা

আপডেট সময় ০২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫