ময়মনসিংহ , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে র‍্যাবের অভিযান সোহরাওয়ার্দী হাসপাতালে বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে বললেন ডা. জুবাইদা রহমান ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত মামলার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা শিক্ষা মন্ত্রণালয়ের ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ ময়মনসিংহে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের মোবাইল গেজেট এক্সেসরিজ শুভ উদ্বোধন। অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা পাবনায় তারেক রহমান আজ জাতির নেতা বলেছেন তথ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ শব্দদূষণ রোধে, ঢাকায় মোটর শোভাযাত্রা

রাজধানীতে ক্রমবর্ধমান শব্দদূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় মোটর শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বক্তব্যে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ একসঙ্গে কাজ করলে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি বন্ধে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ শব্দদূষণ রোধে, ঢাকায় মোটর শোভাযাত্রা

আপডেট সময় ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬