রাজধানীর পল্লবী এলাকায় সাত ও চার বছরের দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশু দুটির বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশের সন্দেহ, পারিবারিক কলহ, আর্থিক অনটনের কারণে শিশু দুটিকে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন।শিশু দুটির নাম বিজয় (৭) ও মুসা (৪)। তাদের মরদেহ রাখা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আর গুরুতর আহত বাবা মো. আহাদকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পল্লবীর বাইগারটেক এলাকায় থাকেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ, আর্থিক অনটনসহ নানাবিধ কারণে ছুরি দিয়ে দুই শিশুর গলা কেটে হত্যা করেছেন তাদের বাবা আহাদ। একই ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ডিসি মাকছেদুর রহমান আরও বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এর কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।আহাদের বাড়িওয়ালা নাসির সরকার বলেন, তিন মাস আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর বাসার নিচতলা ভাড়া নেন আহাদ। তিনি একটি বাসার তত্ত্বাবধায়কের কাজ করেন। তাঁর স্ত্রী গৃহকর্মী হিসেবে কাজ করেন।নাসির সরকার আরও বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসার নিচতলায় তিনি চিৎকার শুনতে পান। পরে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুটি শিশুকে পড়ে থাকতে দেখেন। স্ত্রীর সঙ্গে আহাদের প্রায়ই ঝগড়া হতো বলে তিনি জানান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, আহাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- ১০৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























