ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তান অধিনায়কের দাবি ,ফাইনালে ভারতও চাপে থাকবে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

এশিয়া কাপের ইতিহাস গড়া ফাইনালে আজ ভারত-পাকিস্তান মহারণ। ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলনে আসেনি টিম ইন্ডিয়া, করেছে রিকোভারি সেশন। অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান। চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দুদলের। এ ম্যাচে ভারতও চাপে থাকবে বলে দাবি করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।

 ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা? দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় 

 পরিসংখ্যানে পিছিয়ে পাকিস্তান। শেষবার এই ফরম্যাটে ভারতকে হারানোর স্মৃতি ৩ বছর আগে। এরপর টানা ৪ ম্যাচে হার। এই টুর্নামেন্টে খেলা ২ ম্যাচে তো পাত্তাই পায়নি সালমান আঘার দল।
  
তবে দুবাইয়ে সেসব একপাশে রেখেই নামতে চাইবে মেন ইন গ্রিন। আনপ্রেডিক্টেবল পাকিস্তান অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে। পাক অধিনায়কের দাবি, ফাইনালে চাপে থাকবে ভারতীয়রাও।
 সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই দলের উপর সমান চাপ থাকবে। ফাইনালের আলাদা একটা চাপতো আছেই। আমরা চেষ্টা করব সেরাটা দেয়ার। যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে। আমরা চেষ্টা করব ফাইনালে যাতে ভুল কম হয়।’
 
আইসিসি একাডেমিতে যখন ঘাম ঝরিয়েছে পাকিস্তান। তখন হোটেলবন্দী সময় পার করেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা ম্যাচের ধকল কাটাতে অনুশীলন করেনি সূর্যকুমারের দল। এমনকি গণমাধ্যমের মুখোমুখিও হয়নি দলের কোন সদস্য। আগের দিনের পোস্ট ম্যাচেই সে কাজ সেরে রাখে মেন ইন ব্লু।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বোলিং কোচ মরনে মরকেল বলেন, ‘খেলোয়াড়দের সংগঠিত করার জন্য আলাদা ফুল সেশন আছে। বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে ম্যাসাজ নিতে পারবে তারা। এটি দ্রুত নিজেদের চাপমুক্ত করা ও স্মার্ট খেলার কৌশল। ম্যাচের আগে কোনো অনুশীলন থাকছে না।’
  
টি-২০ তে দুই দল মোট ১৫ বার মুখোমুখি হয়েছে। ১২ জয় ভারতের। ৩ বার হেসেছে পাকিস্তান। তবে সে ৩ জয়ের দুটোই এসেছে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। পাকিস্তান দলের সামনে আপাতত এই একটা অনুপ্রেরণা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার

পাকিস্তান অধিনায়কের দাবি ,ফাইনালে ভারতও চাপে থাকবে

আপডেট সময় ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫