ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তান রিজওয়ানকে সরিয়ে আবার শাহিনকে ওয়ানডে অধিনায়ক করলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও অধিনায়ক পরিবর্তনের মাধ্যমে চমক দিয়েছে। অল্প সময়েই বারবার অধিনায়ক, কোচ ও নির্বাচক বদলের কারণে আলোচিত এই বোর্ড এবার ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়েছে। তার স্থানে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।

গত সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান পূর্ণাঙ্গ সিরিজের মাঝেই এই ঘোষণা দেয় পিসিবি।

জানা যায়, শাহিনের নেতৃত্বে আবারও পাকিস্তানের ওয়ানডে যাত্রা শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে, যা শুরু হবে আগামী ৪ নভেম্বর। এর আগে ২৮ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চলমান দ্বিতীয় টেস্টেই খেলছেন রিজওয়ান ও শাহিন উভয়েই।

তবে পিসিবি রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানোর নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। সূত্র জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে সাদা বলের কোচ মাইক হেসনের আহ্বানে নির্বাচক ও পরামর্শক কমিটি মিলে সিদ্ধান্ত নেয় এই পরিবর্তনের। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, হেসন এককভাবে নয়, বরং সম্মিলিত সিদ্ধান্তেই এই পরিবর্তন এনেছেন।

উল্লেখ্য, প্রথম দফায় শাহিন আফ্রিদির অধীনে পাকিস্তান নিউজিল্যান্ডে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে। এরপর তার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে রিজওয়ানের হাতে তোলে দেয় পিসিবি। এরপর আবার হারের ধারা অব্যাহত থাকায় রিজওয়ানকেও বাদ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক করা হয় সালমান আলি আগাকে।

ফলে বর্তমানে তিন ফরম্যাটে তিন অধিনায়কের নেতৃত্বে খেলছে পাকিস্তান। টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে সালমান আগা এবং ওয়ানডেতে আবারও দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের ‘আনপ্রেডিক্টেবল’ খেতাব যেন কেবল মাঠে নয়, মাঠের বাইরেও সমা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

পাকিস্তান রিজওয়ানকে সরিয়ে আবার শাহিনকে ওয়ানডে অধিনায়ক করলো

আপডেট সময় ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫