ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

পাবনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে এবং ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকার কবির মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিক।

উভয়কে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের অবস্থার গুরুতর দেখে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

পাবনায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১২:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫