ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশের সংঘর্ষ মেক্সিকোতে জেন-জিদের সঙ্গে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে শনিবার (১৫ নভেম্বর) ‘জেনারেশন জেড’ (জেন-জি) সরকারের বিরোধী আন্দোলনের সময় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

হাজারো মানুষ স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত মিছিল করে জাতীয় প্রাসাদের সামনে জড়ো হন, যেখানে প্রেসিডেন্টের দপ্তর রয়েছে।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ‘ব্ল্যাক ব্লক’ হিসেবে পরিচিত মুখোশধারী একদল বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়ে এবং পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন এবং অপরদিকে একজন পড়ে থাকা বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে।

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে স্কয়ার খালি করে, বলে খবর দিয়েছে পত্রিকা লা হর্নাদা।

বিক্ষোভকারীরা জানায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। অনেকেই ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ‘যদি কেউ দ্বিমত পোষণ করেন, তবে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা কখনোই ব্যবহার করা যাবে না।’

তিনি আগেও দাবি করেছিলেন, এ বিক্ষোভ ‘ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট’ দ্বারা উসকানি দেওয়া।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

পুলিশের সংঘর্ষ মেক্সিকোতে জেন-জিদের সঙ্গে

আপডেট সময় ০৯:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫