ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার পূর্বধলায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, এদিন উপজেলার ৬টি অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, ভোজ্যতেল, আলু, সাবান ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

​সংগঠনের সভাপতি হারাধন সূত্রধর জানান, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।”

​ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান। অতিথিরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের এমন সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
​আয়োজক পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের অসহায় মানুষের কল্যাণে তাদের এই সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’

আপডেট সময় ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬