ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান খান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ভেটেনারি সার্জন ডা. সারা তৈফুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাহিম, দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি মো. আল আমিন মাহমুদ এবং সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, উন্নত জাতের পশুপালন, নিরাপদ মাংস–দুধ–ডিম উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নের পথ তৈরি করবে। পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রাণিসম্পদের অবদান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও তারা উল্লেখ করেন।

প্রদর্শনীতে আধুনিক পশুপালন, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তিসহ প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে বিভিন্ন স্টল স্থান পায়। স্থানীয় খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রদর্শনী পরিদর্শন করে বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

আপডেট সময় ০৮:৪৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫