ময়মনসিংহ নেত্রকেনা মহাসড়কে ইসবপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক রোমন মিয়া (৩৪)নামে একব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ইসবপুর পালেরঘাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।নিহত ট্রাক চালক রোমন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার হাসকুঁড়ি মেধাম গ্রামের সবুজ মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায় নেত্রকোনা থেকে ময়মনসিংহ গামী একটি(ঢাকা মেট্রো-ট ট্রাক নং-১৭-৯৬৫৮) পূর্বধলা উপজেলার ইসবপুর পালের ঘাট নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি (ট্রাক নং- ঢাকা মেট্রো-ট ১৫-৯২৫১) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় ট্রাকের চালক রোমন মিয়া স্টিয়ারিংএর সাথে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক চালককে উদ্ধার করে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে স্টিয়ারিং এর সাথে আটকে থাকা চালককে বের করে আনা হয়। দূর্ঘটনার পর পর অপর ট্রাকের চালক পালিয়ে গেছে। দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম পক্রিয়াধিন রয়েছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 





















