ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“ওজন ১১০ কেজি হলেও কোনো বাধা নেই!”: শৌভিককে নিয়ে চাঞ্চল্যকর উড্ডয়নের অনুমতি পবিপ্রবিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: ঘুষসহ বিভিন্ন অভিযোগে উপ-রেজিস্ট্রার বরখাস্ত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট! পূর্বধলায় চাঞ্চল্যকর কাকন হত্যা মামলার মূল হোতা বসুন্ধরা থেকে গ্রেপ্তার নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২ খুলনা লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার ​ পূর্বধলায় দুই প্রতিষ্ঠানে উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধার উদ্বোধন এমপি মানসুরা আলমের ​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই’ বৃষ্টিতেই অচল ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিস জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় দুই প্রতিষ্ঠানে উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধার উদ্বোধন এমপি মানসুরা আলমের

নেত্রকোণার পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক সুবিধা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আজ রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাননীয়  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।​পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন। একই সাথে সংরক্ষিত নারী সংসদ সদস্যের নিজস্ব উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ এবং নতুন সুবিধাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে আধুনিক স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এদিন তিনি ভেন্ডিং মেশিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

​এছাড়া উল্লিখিত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারসহ কমনরুমগুলোর উন্নয়ন করা হয়েছে। জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে তিন টি অত্যাধুনিক ওয়াটার ফিল্টারও স্থাপন করা হয়।

​পরিদর্শনের একপর্যায়ে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চারটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য।

উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন শেষে সংসদ সদস্য মানসুরা আলম বলেন,​”শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করেই স্যানিটারি ভেন্ডিং মেশিন ও ওয়াশরুম আধুনিকায়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।
​এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“ওজন ১১০ কেজি হলেও কোনো বাধা নেই!”: শৌভিককে নিয়ে চাঞ্চল্যকর উড্ডয়নের অনুমতি

পূর্বধলায় দুই প্রতিষ্ঠানে উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধার উদ্বোধন এমপি মানসুরা আলমের

আপডেট সময় ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬