নেত্রকোনা পূর্বধলায় সামাজিক উন্নয়ন ও যুব সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি।
২০২০ সাল থেকে সংগঠনটি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির উদ্যোগে এলাকায় মাদক বিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বিরোধী প্রচারণা এবং বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে উপজেলা যুব উন্নয়নের সহযোগিতায় মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ, গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সমাজের সম্মানিত ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর জানান, যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূল করতে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এলাকাবাসীর মতে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্টাফ রিপোর্টার 




















