ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা দুই নভোচারীর

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

Collected

মাটিওমানুষ ডেস্ক-

মহাকাশে মাত্র আট দিনের কর্মসূচি থাকলেও নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পারেন নি দুই নভোচারী। তারা হলেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর। প্রথমবার নভোচারীদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় নাসার মহাকাশযান ‘স্টারলাইনার’। মহাকাশযানের নামের সঙ্গে মিল রেখে এই অভিযানের নাম দেয়া হয় ‘মিশন স্টারলাইনার’।এই দুই নভোচারী স্টারলাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশে ভ্রমণ করছেন বলে জানা গেছে।

গত ৫ জুন স্টারলাইনার মহাকাশযানটি দুই নভোচারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেন। স্টারলাইনার মহাকাশযানটি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ এবং থ্রাস্টার বিভ্রাট হওয়ায় এটি পৃথিবীতে ফিরতে পারছে না।আটদিন পর ফেরার কথা থাকলেও তিন সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী সুনিতা এবং বুচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা লাগছে।নাসার কমার্শিয়াল প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থা স্টারলাইনারের মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন বাড়ানোর কথা বিবেচনা করা হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাসা জানায়, আমরা এখন শুধু আমাদের অপারেশনের কার্যকর করার সময়রেখা দেখছি এবং তথ্য পর্যালোচনা করছি। মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা তাড়াহুড়ো করছি না।

অনিশ্চয়তা দুই নভোচারীর পৃথিবীতে ফেরা নিয়ে
 
সেজন্য  মহাকাশচারীদের কিছু বেশি সময় মহাকাশে অবস্থান করা লাগছে। তারপরও আমরা আমাদের গবেষণার ফল আশা করছি। তবে কর্মকর্তারা বারবারই ইঙ্গিত দিয়েছেন, স্টারলাইনারে করেই নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। নাসার কর্মকর্তা স্টিভ স্টিচও একই ধরনের কথা বলেছেন।আমি খুব স্পষ্ট করে বলতে চাই বুচ এবং সুনি মহাকাশে আটকে নেই। তাদের স্টারলাইনারে ফিরিয়ে আনা এবং সঠিক সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের পরিকল্পনা চলছে।নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়াম এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে অবস্থানকারী অন্য নভোচারীদের সঙ্গে রয়েছেন এবং নিয়মিত কাজকর্মগুলো করছেন বলে জানা গেছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে।সার্বিক ভাবে ভালো আছেন বলে জানা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো

পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা দুই নভোচারীর

আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪