ময়মনসিংহ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো জানিয়েছেন বোলিং কোচ তালহা কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে : রাশেদ খাঁন ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে শিশুকে বাঁচাতে গিয়ে জমজ বোনে মৃত্যু বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাসহ খুলনায় গ্রেপ্তার ১ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১০ অন্যের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, শিশু উদ্ধার হলেও প্রাণ গেল যমজ বোন লামিয়ার নেত্রকোনায় ৩৫টি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা: জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ বললেন সারজিস

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।’

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, মাঠ আর আগের মত নাই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।

প্রসঙ্গত, নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে— এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

রাজনৈতিক দলগুলোর এই টানাপড়েনের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না; তাকে নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

আরপিও সংশোধন ছাড়াও নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছে। পাশাপাশি ভোটকেন্দ্র নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও হালনাগাদ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী ‘দল ও প্রার্থীর আচরণবিধি’ শিগগিরই জারি করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ বললেন সারজিস

আপডেট সময় ০১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫