ময়মনসিংহ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রথম সভায় ৫ সিনেট প্রতিনিধি নির্বাচিত ডাকসু

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু হয়েছে। সভায় পাঁচজন সিনেট প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন—সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন খান, সাবিকুন্নাহার তামান্না ও আসিফ আব্দুল্লাহ।

সভার সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা।

ডাকসুতে কেউ হারেনি উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, ‘ডাকসুতে কেউ হারেনি। সবাই জিতেছে। আমাদের যারা প্রতিপক্ষ ছিল তাদের আমরা উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছি। সবার ইশতেহারের আলোকে কাজ করছি।’

এসএম ফরহাদ বলেন, ‘আজকে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সবাইকে ধারণ করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বারো মাসের কর্মপরিকল্পনা করা হয়েছে। সিনেটে পাঁচজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

প্রথম সভায় ৫ সিনেট প্রতিনিধি নির্বাচিত ডাকসু

আপডেট সময় ১২:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫