ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধান উপদেষ্টার শোক অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে গাজীপুরে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন- ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম ও দোকান কর্মচারী বাবু হাওলাদার।

প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস বলেন, অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা অন্যের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। তাদের এই আত্মত্যাগের কাছে জাতি চিরঋণী। আজকের এই দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল যে দায়িত্ব পালনের সময় তারা কত বড় ঝুঁকি বহন করেন। তাদের এ মহৎ ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আপনাদের বেদনা ভাগ করে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন আপনাদের ধৈর্য ও শক্তি দেন এই কঠিন সময়ে।

প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এই বেদনাবহ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে- যাতে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গী বিসিকের রেল স্টেশন রোডের পাশে সাহারা মার্কেট টিনশেড সেমিপাকা ভবনে অবস্থিত একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে করে। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা কেমিক্যালের ড্রাম  বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন ও স্থানীয় একজনসহ পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে চারজনই মারা গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

প্রধান উপদেষ্টার শোক অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে গাজীপুরে

আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫