ময়মনসিংহ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে র্যাব-১৩ ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই বলেছেন রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা: সুশীল সমাজ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‘আমাদের মায়েরা কীভাবে বাঁচবে?’: ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রীর আবেগঘন আহ্বান ​৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে হারাধন সূত্রধরের শুভেচ্ছা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের অপেক্ষায়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায় আছেন, যাতে দুই দেশের বিভিন্ন খাতে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ করা যায়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, আমি এটিকে আরও এগিয়ে নিতে চাই।’

টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আজ বৃহস্পতিবার নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলন শুরুর আগে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুতসিওশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

কোভিড-১৯ মহামারির আগে নিয়মিত জাপান সফরের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, ‘আমি নিক্কেই ফোরামের প্রতি কৃতজ্ঞ, কারণ এর মাধ্যমে জাপানে আমার অনেক বন্ধু জুটেছে।’

অধ্যাপক ইউনূস ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন হাসেবে।

তিনি ব্যস্ত সময়সূচির মধ্যেও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে র্যাব-১৩

প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের অপেক্ষায়

আপডেট সময় ১২:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫