ময়মনসিংহ , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে র‍্যাবের অভিযান সোহরাওয়ার্দী হাসপাতালে বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে বললেন ডা. জুবাইদা রহমান ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত মামলার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা শিক্ষা মন্ত্রণালয়ের ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ ময়মনসিংহে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের মোবাইল গেজেট এক্সেসরিজ শুভ উদ্বোধন। অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা পাবনায় তারেক রহমান আজ জাতির নেতা বলেছেন তথ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধান উপদেষ্টা জিমি কার্টারের মৃত্যুতে শোক জানালেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গিয়ে এই শোক জানান তিনি।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে জিমি কার্টারের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।

দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। 

দূতাবাসে স্বল্প সময় অবস্থানকালে জিমি কার্টারের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতে যাওয়ার স্মৃতি স্মরণ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে

প্রধান উপদেষ্টা জিমি কার্টারের মৃত্যুতে শোক জানালেন

আপডেট সময় ০২:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪