ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এটিএম মতিউর রহমানের বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বিদ্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। পরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এটিএম মতিউরের ছেলে হারুন-অর রশিদ অভিযোগ করে বলেন, ‘গ্রামের কিছু লোকের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই এ হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।’

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫