ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রয়াত হলেন মোনালি ঠাকুরের মা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। শুক্রবার (১৭ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৮ দিন থেকে লড়াই করছেন গায়িকার মা। তবে শেষরক্ষা করা গেল না।

প্রয়াত হলেন তিনি। বাবা শক্তি ঠাকুরকে আগেই হারিয়েছেন মোনালি। এবার মা-ও চলে গেলেন।

মোনালির দিদি মেহুলি মাকে হারানোর কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

মায়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শেকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। দুপুর ২ বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল মাসের শেষে মোনালির মাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটো কিডনিই কাজ করছিল না, ডায়ালাইসিস চলছিল।

শোনা যাচ্ছে, এপ্রিল মাসের শেষেই নাকি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির অবস্থা ছিল খুবই খারাপ। চলছিল ডায়ালেসিসও। অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা কমে হয় ৫১। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

বুধবার (১৫ মে) সকালেই জবাব দিয়ে দেয় চিকিৎসকেরা। তারপর লাইফসাপোর্ট খুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সব কথাই ইনস্টাগ্রাম সামাজিক মাধ্যমে জানিয়েছেন মোনালি।

বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘গুডনাইট’ (দিল কাবাডি), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘গোলামাল’ (গোলমাল থ্রি) প্রভৃতি। শুধু গান নয়, বলিউডের বেশ কিছু সিনেমাতে অভিনয়ও করেছেন এই গায়িকা।

আরো পড়ুন…..

খরতাপে পুড়ছে শ্রমিকদের জীবন তবুও মেলে না উপযুক্ত মজুরি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

প্রয়াত হলেন মোনালি ঠাকুরের মা

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪