ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খুলনা সফর: প্রস্তুতি পর্যালোচনায় জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল ময়মনসিংহের গৌরীপুরে ঘরের ভেতর লুকানো ছিল ৪৮ কেজি গাঁজা নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৮০ সেবাপ্রার্থীর মধ্যে আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন হালুয়াঘাটে আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং জোন স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিমা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসা ব্যয় মেটাতে সাধারণ মানুষকে নিজের পকেট থেকে বিপুল অর্থ খরচ করতে হওয়ায় তারা আর্থিক দুর্ভোগে পড়েন, যা অত্যন্ত বেদনাদায়ক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জ দূর করতে সবাইকে সততা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬